English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০২১ ১২:৩১

এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

অনলাইন ডেস্ক
এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ হয়েছে। বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীয়াহ মতে গম, আটা, যব, কিসমিস, খেজুর বা পনিরের যেকোনো একটির মাধ্যমে ফিতরা দেয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭০ টাকা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এসব পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ফিতরা সংক্রান্ত কমিটির উপস্থিত সদস্যবৃন্দ উল্লেখ করেন, নেছাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের উপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করতে হয়।