English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১ ১৫:০১

ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক
ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ কোটালীপাড়ার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তারাশী বাসস্ট্যান্ডে পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যানচালক ফুরু শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।