English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৯:৩৮

দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও আইজিপি

অনলাইন ডেস্ক
দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও আইজিপি

করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা নেন।

টিকা নেয়ার পর তাদের ৩০ মিনিট করে অবজারভেশনে রাখা হয়। তবে তাদের কারও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি তারা টিকার প্রথম ডোজ নেন। করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দেশজুড়ে টিকাদানও চলছে পুরোদমে।   স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন। দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয় গত বৃহস্পতিবার। এজন্য এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।