English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০২১ ১৮:০৬

দোকান খুলে দেয়ার দাবিতে মিরপুরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
দোকান খুলে দেয়ার দাবিতে মিরপুরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে মিরপুরে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত ব্যবসায়ীরা মিরপুরের বিভিন্ন সড়কে মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় মিরপুরের আশেপাশের সড়কে যানচলাচল বন্ধ থাকে।

বিক্ষোভরত ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেন, সরকার ঘোষিত লকডাউন কোথাও পালিত হচ্ছে না। সবকিছুই চলছে। মাঝ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবি হল, অবিলম্বে দোকানপাট খুলে দেয়ার ঘোষণা দেয়া হোক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টা থেকে ব্যবসায়ীরা মিরপুর ১ নম্বর চত্বরে জড়ো হতে থাকেন। ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণ নেওয়া কয়েকজন অতিউৎসাহী কয়েকজন গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করেন। এসময় অন্য ব্যবসায়ীরা তাদের থামিয়ে দেন। 

ব্যবসায়ীরা বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে চাই। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।