English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০২১ ১৩:০৫

সোমবার থেকে জার্মান দূতাবাস বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
সোমবার থেকে জার্মান দূতাবাস বন্ধ থাকবে

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ঢাকার জার্মান দূতাবাস বন্ধ থাকবে। রোববার (৪ এপ্রিল) ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, আগামী সোমবার থেকে লকডাউন চলাকালে জার্মান দূতাবাস বন্ধ থাকবে। লকডাউন চলাকালে সবাইকে করোনার গাইডলাইন মেনে চলবেন বলে আমরা প্রত্যাশা করছি।