English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০২১ ১১:৫২

গণপরিবহন বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
গণপরিবহন বন্ধ ঘোষণা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

লকডাউনের এই সময়ে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   রোববার (৪ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান সেতুমন্ত্রী।