English Version
আপডেট : ৩১ মার্চ, ২০২১ ১২:১৪

ডিএমপির তিন পরিদর্শককে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির তিন পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বুধবার (৩১ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া থেকে এ বদলির আদেশ জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) লোকমান হোসেনকে ট্রাফিক রমনা বিভাগ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কামরুল হাসানকে ট্রাফিক গুলশান বিভাগ ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু বকর মো. হেলালকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।