English Version
আপডেট : ২৭ মার্চ, ২০২১ ১৯:০৫

হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

অনলাইন ডেস্ক
হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

হেফাজতে ইসলামের ডাকা রবিবারের হরতালে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। 

আজ শনিবার সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন বাস মালিকরা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেছেন, হেফাজতের হরতাল বাস চলাচলে কোনো প্রভাব ফেলবে না। রবিবার ঢাকা থেকে সারাদেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথাসময়ে ছাড়বে। সব বাস মালিকের সঙ্গে  কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হতাহতের পর এক ভিডিও বার্তায় এই হরতালের ঘোষণা দেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।