English Version
আপডেট : ২৪ মার্চ, ২০২১ ১৭:৩২

ফের সাড়ে ৩ হাজারের উপর শনাক্ত, মৃত্যু ২৫

অনলাইন ডেস্ক
ফের সাড়ে ৩ হাজারের উপর শনাক্ত, মৃত্যু ২৫

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৫ জন। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ৮ হাজার ৭৬৩ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৬৭ জনের শরীরে।যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। মোট আক্রান্ত ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫০২টি।এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯জন।

এর আগে মঙ্গলবার দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৫৪ জনের শরীরে। মারা গেছেন ১৮ জন

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।এখন পর্যন্ত সারাবিশ্বে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ কোটি মানুষ।

বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।