English Version
আপডেট : ২৩ মার্চ, ২০২১ ১৫:২৬

সারাদেশের তাপমাত্রা আরও বাড়তে পারে

অনলাইন ডেস্ক
সারাদেশের তাপমাত্রা আরও বাড়তে পারে

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।