English Version
আপডেট : ২২ মার্চ, ২০২১ ১৪:১৯

জনকণ্ঠর সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
জনকণ্ঠর সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়।