English Version
আপডেট : ২২ মার্চ, ২০২১ ১৩:৪৫

ঢাকা-যশোর রুটে পুনরায় চালু হচ্ছে বিমানের ফ্লাইট

অনলাইন ডেস্ক
ঢাকা-যশোর রুটে পুনরায় চালু হচ্ছে বিমানের ফ্লাইট

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।

এছাড়াও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেল্স কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।