English Version
আপডেট : ২১ মার্চ, ২০২১ ১৯:৪৯

ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গতকাল শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান। রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) কোয়ারেন্টাইনে রয়েছেন।