English Version
আপডেট : ২০ মার্চ, ২০২১ ১২:০৪

সৌদি আরবের হজ্ব এবং উমরা মন্ত্রণালয় হজ্ব ১৪৪২ প্রটোকল ঘোষণা

অনলাইন ডেস্ক
সৌদি আরবের হজ্ব এবং উমরা মন্ত্রণালয় হজ্ব ১৪৪২ প্রটোকল ঘোষণা

এবছর করোনা ভাইরাসের কারণে হজ্বে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সী মানুষেরা অংশ নিতে পারবেন। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে কেউ অংশ নিতে পারবেন না।

হজ্বে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড ১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে।

সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। এখানে আবারো পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত হবে।

হজ্ব ১৪৪২ হিজরি উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী সকল হাজী সাহেবান এবং হজ্বের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন এবং প্রত্যেকে অবস্থানের ক্ষেত্রে একে অন্যের মধ্যখানে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের।