English Version
আপডেট : ১৮ মার্চ, ২০২১ ১৭:৩৪

সারা দেশে বিশেষ মোনাজাত শুক্রবার

অনলাইন ডেস্ক
সারা দেশে বিশেষ মোনাজাত শুক্রবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার বা'দ জুমা সারাদেশে সকল মসজিদে বিশেষ মোনাজাত আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজ শেষে সারাদেশের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীগণ নিজ নিজ উপাসনালয়ে সুবিধাজনক সময়ে এ উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।