English Version
আপডেট : ১৮ মার্চ, ২০২১ ১৬:৩২

বিএনপির ৩ শীর্ষ নেতার করোনা, ২ জন আইসিইউ-লাইফসাপোর্টে

অনলাইন ডেস্ক
বিএনপির ৩ শীর্ষ নেতার করোনা, ২ জন আইসিইউ-লাইফসাপোর্টে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩ শীর্ষস্থানীয় নেতা। তাদের মধ্যে ২ জনের অবস্থায় গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) রাতে এই তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।   জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী সিএমএইচ-এ কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় গুরুতর হার্টঅ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এছাড়া এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।