English Version
আপডেট : ১৮ মার্চ, ২০২১ ১৬:১৭

দেশে তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক
দেশে তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১১ জনের।

এছাড়াও নতুন করে আরও ২ হাজার ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮৬৫ জন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।   গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।