English Version
আপডেট : ১৬ মার্চ, ২০২১ ১৮:৫৩

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. রুবানা হক

অনলাইন ডেস্ক
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. রুবানা হক

বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএ-র সভাপতি ড. রুবানা হক।

তিনি এখন থেকে কমিশনের বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. কামাল উদ্দিন আহমেদ। এ কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট তৌফিকা করিম ও চিংকিউ রোয়াজা।  কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কমিশনের সহকারী পরিচালক (তথ্য প্রযুক্তি) মোহাম্মদ তৌহিদ খান।