English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ১৫:৩৭

ছয় পুলিশ সুপার পদে রদবদল

অনলাইন ডেস্ক
ছয় পুলিশ সুপার পদে রদবদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার থাকা ছয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সম্পত্তি গত  মঙ্গলবার (০৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।   এছাড়া খুলনার পুলিশ সুপার এস, এম শফিউল্লাহকে গাজীপুরে, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।