English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ০৭:১০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০ দিনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০ দিনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

১৭ মার্চ থেকে ২৬ মার্চ- ১০ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সু্বর্ণ জয়ন্তী পালন করবে সরকার। এর মধ্যে ৫ দিনের অনুষ্ঠান সরাসরি পাঁচশো দর্শকের উপস্থিতিতে হবে। বাকি ৫ দিনের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, সরাসরি অনুষ্ঠানের অতিথিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এ আয়োজন চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। ২৬ মার্চের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে ড. কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়াও শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।