English Version
আপডেট : ৯ মার্চ, ২০২১ ১৩:১১

হাজী সেলিমের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা শুরু

অনলাইন ডেস্ক
হাজী সেলিমের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা শুরু

অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে দেওয়া ১৩ বছর কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর রায় ঘোষণা শুরু হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৯ মার্চ) এ রায় ঘোষণা শুরু করেছেন।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে ৯ মার্চ রায়ের দিন নির্ধারণ করে আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। হাজী সেলিমের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল এক রায়ে ১৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করে খালাস দেন তাঁকে।

কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৫ সালের ১২ জানুয়ারি এক আদেশে হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন।