English Version
আপডেট : ৪ মার্চ, ২০২১ ১৭:১১

সারাদেশে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে

অনলাইন ডেস্ক
সারাদেশে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে

সপ্তাহের শেষে সারাদেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা এবং কমতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি একটা অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।