English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫৮

সিএমএইচকে স্বাধীনতা পদক দেয়ার সুপারিশ

অনলাইন ডেস্ক
সিএমএইচকে স্বাধীনতা পদক দেয়ার সুপারিশ

নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসহ চিকিৎসাসেবায় অবদানের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) চলতি বছর স্বাধীনতা পদক দেয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় অসাধারণ সাহস ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ চিকিৎসাসেবায় অন্যান্য অবদানের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) চলতি বছর স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশের মাধ্যমে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করা হয়।