English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৩

টিকা নিলেন রওশন এরশাদ

অনলাইন ডেস্ক
টিকা নিলেন রওশন এরশাদ

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের টিকা নেন তিনি। গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ টিকা নিলেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে রওশন এরশাদ বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন নেওয়া জরুরি।’ এসময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।