English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৭

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন বলেন, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হয়েছেন আরও ১৬ জন। গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।