English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:০৮

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার ভোরে পৌর শহরের কলেজ গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোসাইপাড়ার শ্রী বাঘা (বাসচালক) ও ধনকুন্ডির মো ইদ্রিস আলী (সহকারী)। বাকিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষ্যদর্শী এবং ফায়ার সভির্সের উদ্ধার কর্মীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন।