English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:০৫

রাজধানীর কুমিল্লা পট্টির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
রাজধানীর কুমিল্লা পট্টির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত ঘটে।

এক ঘণ্টা ২৫ মিটিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।