English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৯

আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে: সিইসি

অনলাইন ডেস্ক
আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে: সিইসি

সরকারি সব দফতর-সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনা বলেন, ‌‘নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই তাদের তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এই নীতিমালাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে।’  

‘শুধু নির্বাচন কমিশন নয়, সরকারি সব প্রতিষ্ঠান, সংস্থা তাদের নীতিমালা বাংলায় নিয়ে আসবে বলে আমি আশা করি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। পরিবর্তন হচ্ছে। আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে।’