English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৪

যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

যুক্তরাজ্যে আগামী ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।  

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।