English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০৫

বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন করোনা ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশ সঙ্গে চীনের ঘনিষ্ঠ আলোচনা চলছে। তিনি বলেন, চীন গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে। এছাড়া ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করছি।

আজ শুক্রবার চীনা নববর্ষ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন তিনি। লি জিমিং আরও বলেন, 'আজ চীনের নববর্ষ। এ দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ বছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে। শুভ নববর্ষ!'