English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২১:০১

অর্থলোভে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায় : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অর্থলোভে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায় : প্রধানমন্ত্রী

অর্থলোভে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া- তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারেননি।’

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‌‘খালেদা জিয়া একদিন বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধীদলীয় নেত্রীও হতে পারবেন না। কিন্তু আজ ভাগ্যের কারণে বিষয়টি তার ওপরই ফলে গেছে। আজ তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রীও হতে পারেননি।’