English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৩

ফ্লাইট শিডিউল বজায় রাখতে পারছে না স্পাইসজেট

অনলাইন ডেস্ক
ফ্লাইট শিডিউল বজায় রাখতে পারছে না স্পাইসজেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পাইসজেট ঢাকা-কলকাতা ফ্লাইট শিডিউল বজায় রাখতে পারছে না।  প্রতিদিনই তাদের শিডিওল বিপর্যয়ের ঘটনা ঘটছে। এতে করে যাত্রীরা বিপাকে পড়ছেন।

জানা গেছে, আজ বুধবার স্পাইসজেটের দুপুর ১টা ৫০ মিনিটে কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে এসে যাত্রীরা জানতে পারেন এ ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্ব।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, প্রতিদিনই এভাবে স্পাইসজেট শিডিওল লেট করলেও যাত্রীদের কিছুই করার থাকছে না। এদিকে, বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইট কমিয়ে আনায় এ সমস্যা আরও বাড়ছে। বলতে গেলে, বেসরকারি ফ্লাইটগুলো এ সুবিধার সুযোগ নিয়ে অপব্যবহার করছে।