English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৮

সোমবার থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক
সোমবার থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

আবারও ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই ভিসা দেওয়া হবে।  

আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।