English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৪১

২ দিনে শীত কমার সম্ভাবনা

অনলাইন ডেস্ক
২ দিনে শীত কমার সম্ভাবনা

শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে দেশে। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার রাতে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তবে আবহাওয়া অফিস ঘন কুয়াশার কারণে কোনো সতর্কতা দেয়নি। তীব্র শৈত্যপ্রবাহ কমে গিয়ে বর্তমানে মাঝারি ধরণে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আরো উন্নতি হয়ে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি।