English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৫

ভারতীয় ভিসা আবেদনের সব কেন্দ্র পুনরায় চালু

অনলাইন ডেস্ক
ভারতীয় ভিসা আবেদনের সব কেন্দ্র পুনরায় চালু

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত ভারতের ভিসা কেন্দ্রগুলো চালু করা হয়েছে। 

রোববার (৩১ জানুয়ারি) রাতে ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন সূত্র এ তথ্য জানিয়েছে। 

করোনা মহামারির কারণে ভিসা প্রক্রিয়া সীমিত আকারে এতো দিন চলছিল। এই সময়ে শুধু ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতো। 

হাইকমিশন সূত্র জানায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ভারতের আইভিএসিগুলো চালু রয়েছে এবং ভিসা আবেদন (ট্যুরিস্ট ভিসা ব্যতীত) গ্রহণ করা হচ্ছে। এগুলো কোভিড-১৯ এর কারণে বন্ধ ছিল।