English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২১ ১৯:৫৮

সিনিয়র সচিব হলেন শহিদুজ্জামান ও মেসবাহুল

অনলাইন ডেস্ক
সিনিয়র সচিব হলেন শহিদুজ্জামান ও মেসবাহুল

দু’জন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামানকে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির আদেশ কার্যকর হবে।

কৃষি সচিব মেসবাহুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়েছে। এই আদেশ আগামী ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পদোন্নতি দিয়ে এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।