English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ২১:৪৫

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, সেই হিসেবে বলা যায় এটা নগণ্য।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।