English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ ২৩:১২

নাইজেরিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মাসুদুর রহমান

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মাসুদুর রহমান

নাইজেরিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে মাসুদুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি মিশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৭তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি মস্কো, মানামা, টোকিও এবং দুবাইয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন শাখায় সফলতার সঙ্গে কাজ করেছেন মাসুদুর রহমান।

মাসুদুর রহমান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ডিগ্রি লাভ করেছেন। পরে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ থেকে এনডিসি কোর্স এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে সুরক্ষা ও উন্নয়ন স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।