English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২১ ২১:৪৭

সারাদেশে নৌ ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
সারাদেশে নৌ ধর্মঘট প্রত্যাহার

সরকারের আশ্বাসে সারাদেশে নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা। আজ সোমবার রাত নৌযান শ্রমিকদের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বৈঠক শেষে এই কথা জানান সংস্থার চেয়ারম্যান গোলাম সাদেক।

এর আগে বরিশালে রাতের আঁধারে যাত্রীবাহী লঞ্চের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুই চালক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় মেরিন আদালত তাদের জামনি বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর পরপরই তাদের জামিনের দাবিতে সারাদেশে নৌ-যান চলাচল বন্ধ করে দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। চালকদের জামিন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন নৌযান শ্রমিকরা।