ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে নিচ্ছেন’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কারিগরী শিক্ষায় জোর দিয়েছিলেন। তিনি আধুনিক একটি শিক্ষানীতি গ্রহণ করেছিলেন। কিন্তু পঁচাত্তরের পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ারা দেশকে পেছনের দিকে নিয়ে যান। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। কারগরি শিক্ষায় জোর দেন।’
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে ‘ট্রান্সফরমিং টু এ শিপবিল্ডিং এন্ড এক্সপোর্টিং কান্ট্রি চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে কয়টি জাহাজ রেখে গিয়েছিলেন, বিএনপি সময়ে একটাও বাড়েনি বরং কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন জাহাজ যুক্ত করার উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু যে কয়টি ড্রেজার রেখে গিয়েছিলেন আর কোনো সরকার ড্রেজার বাড়ায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রেজার সংখ্যা বাড়িয়েছেন।’
খালিদ মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মোংলা পোর্ট প্রায় অচল হয়েছিল। এখন মোংলা পোর্ট আবার আধুনিক হচ্ছে। নিয়মিত জাহাজ আসছে। খুলনা শিপইয়ার্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নৌবাহিনীর হাতে দিয়েছেন। আজকে সেখানে উন্নতমানের জাহাজ নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী আধুনিক ও বিজ্ঞানমনস্ক বলেই তিনি আওয়ামী লীগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৃষ্টি করেছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে দেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন। পঁচাত্তর পরবর্তী সরকারগুলো দেশকে উল্টোপথে পরিচালিত করে পিছিয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।’
ব-দ্বীপ বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের বিরাট সম্ভাবনার কথা তুলে ধরে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘জাহাজ নির্মাণ শিল্পে সরকারের সহযোগিতায় বেসরকারি খাতও এগিয়ে এসেছে। জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে আরো পদক্ষেপ নেওয়া হবে।’
আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরাসরি ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী ও ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান এবং শিপবিল্ডিং এক্সপার্ট ও থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট ও ইঞ্জিনিয়ার, নেভাল আর্কিটেক্ট এন্ড ট্রান্সপোর্ট প্লানার অধ্যাপক ইঞ্জিনিয়ার খবিরুল হক চৌধুরী।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


