English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০২১ ০৯:২৫

নড়াইলে শীতবস্ত্র বিতরণ করেছে প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
নড়াইলে শীতবস্ত্র বিতরণ করেছে প্রাইম ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  শীতবস্ত্র বিতরণ করেছে প্রাইম ব্যাংক। 

এ সময় উপস্থিত ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র বাবা গোলাম মোর্ত্তজা, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নাহিদুর রহমান, প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মো. আব্দুর রাফী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শীতার্ত মানুষদের সাহায্যার্থে প্রাইম ব্যাংক ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ লাখ কম্বল দিয়েছে।

প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রাহমান বলেছেন, ‘প্রাইম ব্যাংক সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আমরা মনে করি, এই সহায়তার ফলে অসংখ্য মানুষ তাদের পরিবার নিয়ে নিরাপদে শীতকাল কাটাতে পারবে। দারিদ্র‌্যপীড়িত মানুষদের সহায়তায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’