English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ১৬:১২

পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার

অনলাইন ডেস্ক
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার

পাঁচ বছরের জন্য অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ডা. কুমার সাহাকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের উক্ত অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে কিংবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত কর্মকমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সোহরাব হোসাইন। ডা. উত্তমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।