পঞ্চম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকতা নিয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রংপুরের হারাগাছ রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, সহকারী রিটানিং কর্মকর্তা সুমিয়ারা পারভীন। জয়পুরহাটের সদরে মোহাম্মদ শহিদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফেরদৌস আলম। বগুড়ার সদরে রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন ও মো. সাখাওয়াত হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান, সহকারী রিটার্নিক কর্মকর্তা মো. আব্দুস সামাদ। রাজশাহী চারঘাটের সৈয়দা সামিরা রিটানিং কর্মকর্তা এবং সহকারী রিটানিং কর্মকর্তা মো. রবিউল আলম। রাজশাহীর দূর্গাপুরে রিটার্নিং কর্মকর্তা মো. মহসীন মৃধা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
ঝিনাইদাহ মহেশপুরের রিটার্নিং কর্মকর্তা শাশ্বতী শীল, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আল এমরান। ঝিনাইদহের কালীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন। যশোর কেশবপুরের রিটার্নিং কর্মকর্তা এম এ আরাফাত হোসেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা বজলুর রশিদ।
এছাড়া যশোর সদরের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুর রশিত। ভোলা সদরে মো. আলাউদ্দিন আল মামুন, সহকারী রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান খান। ভোলা চরফ্যাশনে মো. রুহুল আমিন, সহকারী অফিসার মো. রফিকুল ইসলাম।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ রিটার্নিং কর্মকর্তা, সহকারী অফিসার মো. বেলাল হোসেন। জামালপুরের ইসলামপুরের রিটার্র্নিং কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. হোসনে আরা। জামালপুর মাদারগঞ্জের মো. আবুল মনসুর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী জামান হোসেন চৌধুরী। জামালপুর সদরে গোলাম মোস্তফা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল আলম।
অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রলয় কুমার সাহা।
মানিকগঞ্জের সিংগাইরে রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী। মাদারীপুরের শিবচরে রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী অফিসার মো. হারুন আর রশিদ এবং মাদারীপুর সদরে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান ও সহকারী অফিসার বিকাশ চন্দ্র দে।
হবিগঞ্জের সদরে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান। ব্রহ্মণবাড়িয়ার সদরে কর্মকর্তা জিল্লুর রহমান এবং সহকারী অফিসার জান্নাত জাহান। চাঁদপুর মতলবের দক্ষিণে মো. তোফায়েল হোসেন, সহকারী আবু জাহের ভূঁইয়া, চাঁদপুরের শাহরাস্তির শিরীন আক্তার কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে নাজিম উদ্দীন কর্মকর্তা এবং সহকারী অফিসার দীপক বিশ্বাস। চট্টগ্রাম মীরসরাইয়ের রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান এবং সহকারী ফারুক হোছাইন। চট্টগ্রামের বারইয়ারহাটের রিটার্নিং অফিসার আতাউর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঞা। চট্টগ্রামের রাউজান পৌরসভার কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সহকারী অফিসার অরুন উদয় ত্রিপুরা। রাঙ্গুনিয়ার রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী অফিসার রকর চাকমা এবং গাজীপুর কালীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ ও সহকারী অফিসার ফারিজা নূর।


