English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ১০:০৩

পিকে হালদারসহ ১৫ ব্যাক্তিকে জরিমানা

অনলাইন ডেস্ক
পিকে হালদারসহ ১৫ ব্যাক্তিকে জরিমানা

সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে ১৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (২০ জানুয়ারি) বিএসইসির ৭৫৮তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নর্দান জুট ম্যানুফ্যাক্সারিং কোম্পানি লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, এবং স্টাইলক্র্যাফট লিমিটেড এর শেয়ার লেনদেন এ নিম্নোক্ত ব্যক্তিবর্গ নিম্নলিখিতি সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন। 

ক) ইনফরমেশন সার্ভিসেসে নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড এর শেয়ার লেনদেনের মাধ্যমে জেমস মার্টিন দাস, ড. জে. এম মুর্শিদ মো. নুরুল ইসলাম কামরান এবং সহযোগী মনজিলা নাসরিন ইসলাম, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই) (ভি) ভঙ্গ করেছেন। 

খ) নর্দান জুট ম্যানুফ্যাক্সারিং কোম্পানি লিমিটেড এর শেয়ার লেনদেনের মাধ্যমে পরিমল চন্দ্র পাল এবং সহযোগী (অর্থাৎ রিপন শেখ, মল্লিক আবু বক্কর, মো. তোফাজ্জাল হোসেন, বিধান মিস্ত্রী, অমল কৃষ- দাস) জসালেক আহমেদ সিদ্দিকী এবং সহযোগী অর্থাৎ মনির হোসেন, সমির রঞ্জন পাল এবং সহযোগী (অর্থাৎ, শিউলি পাল, চিত্ত হারান দত্ত), মো. আমানত উল্লাহ এবং সহযোগী (অর্থাৎ, সেতারা বেগম, সন্দ্বীপ কর্পোরেশন, হাল ইন্ডাষ্ট্রিজ, প্রশান্ত কুমার হালদার) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জের  অর্ডিন্যান্স,১৯৬৯ এর সেকশন ১৭ (ই) (ভি) ভঙ্গ করেছেন। 

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ের আজকের সভায় অভিযুক্ত উল্লেখিত ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। 

(১) জেমস মার্টিন দাস, সাধারণ বিনিয়োগকারীকে ২ লাখ টাকা। (২) পরিমল চন্দ্রপালকে ২০ লাখ টাকা, রিপন শেখকে ২০ লাখ টাকা, মল্লিক আবু বক্করকে ১০ লাখ টাকা, মো. তোফাজ্জল হোসেনকে ৪০ লাখ টাকা, বিধান মিস্ত্রীকে ৫ লাখ এবং অমল কৃষকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

(৩) সালেক আহমদ সিদ্দিকীকে ৭ লাখ টাকা, (৪) সরিম রঞ্জন পালকে ২০ লাখ টাকা শিউলি পালকে ৫০ লাখ এবং চিত্ত হারান দত্তকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

(৫) মো. আমানত উল্লাহকে ১ কোটি সেতারা বেগম কে ৫ লাখ, সন্দীপ করর্পোরেশনকে ৬০ লাখ, হাল ইন্ডাস্ট্রিজকে ৮৫ লাখ এবং প্রশান্ত কুমার হালদারকে ২৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।