English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১২:৫০

বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাস চালক আটক

অনলাইন ডেস্ক
বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাস চালক আটক

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী বাসচাপায় নিহতের ঘটনায় ঘাতক আজমেরী পরিবহনের চালক তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তরিকুল ঘটনার দায় স্বীকার করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫) নিহত হন।