ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
‘সৌদিতে রোহিঙ্গা পরিচয়ে থাকলে পাসপোর্ট ইস্যু বিবেচনায় নেবে সরকার’
রোহিঙ্গা পরিচয়ে সৌদি আরবে কোনো বাংলাদেশি যদি থেকে থাকে তাদের আবেদনের প্রেক্ষিতে পাসপোর্টের বিষয়টি সরকার বিবেচনায় নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দেশের দরিদ্র মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য সৌদি বাদশাহর পাঠানো ‘খাবার ঝুড়ি’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন বক্তব্য এল স্বরাষ্ট্রমন্ত্রীর।
ঢাকার স্থানীয় একটি হোটেলে রবিবার প্রকল্পটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ দরিদ্র ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ ৩০ হাজার খাবার ঝুড়ি পাঠিয়েছেন। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এসব খাদ্য বিতরণ করছে।
রোহিঙ্গা পরিচয় নিয়ে সৌদি আরবে কোনো কোনো বাংলাদেশির অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি আরবে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাকে অবশ্যই আমরা বাংলাদেশি পাসপোর্ট দিবো। তবে রোহিঙ্গা যারা বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি গেছে তারা যদি আবেদন করে রিনিউ করার জন্য তা খতিয়ে দেখা হবে।’
অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যাটা আজকের না। ৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও এ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আপনারা জানেন সৌদি একটি শহরে রোহিঙ্গারা একটা ক্যাম্প করে থাকছে। তবে বাংলাদেশে এবার যেটা আসছে এক দশমিক এক মিলিয়ন। এটা তো বিরাট একটা ফ্যাক্ট।’
সৌদি বাদশাকে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামন খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম অর্থনৈতিক দেশ। এভাবে অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে চললে আগামী ২০৩১ সালে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে। এজন্য অবশ্যই বন্ধুপ্রতিম দেশগুলো সহযোগিতা করছে। এর মধ্যে সৌদি আরবসহ সবাইকে ধন্যবাদ জানায়।’
রোহিঙ্গা ছাড়াও দেশের উপকুলীয় অঞ্চলে যারা প্রতিনিয়ত প্রকৃতির মাধ্যমে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকেও এই খাদ্য প্রকল্পের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সব ভূমিহীনদের ঘর দেবার প্রকল্প হাতে নিয়েছে সরকার। যেখানে আমাদেরকে সহায়তা করছে সৌদি সরকার। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
‘মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা আমাদের এখানে অবস্থান করছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদেরকে নিজ দেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে। এসব কাজে আমরা সবসময় সৌদি আরব পাশে পেয়েছি। শুধু ফুড বাস্কেট বা খাবার ঝুড়ি দিয়ে না, রোহিঙ্গারা যাতে নিজ জন্মভূমিতে ফেরত যেতে পারে সেজন্যও সৌদি আরব আমাদের সহায়তা করছে।’
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের বিষয়ে আলোকপাত করে মন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। দ্বিপাক্ষিক এই সম্পর্ক ক্রমেই আরো উন্নত হচ্ছে। বর্তমান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই সম্পর্ক আরো বাড়াবেন বলে আমি আশা করছি।’
এর আগেও সৌদি বাদশাহর পাঠানো খাবার কক্সবাজার, ঢাকা, নীলফামারী, যশোর, রাজশাহী ও চট্টগ্রামে বিতরণ করা হয়। এক পরিবারে চারজন হিসেবে নিত্যপ্রয়োজনীয় তেল, চিনি, চালসহ বিভিন্ন উপকরণ ছিল এসব খাবার বাস্কেটে। গত ডিসেম্বরে চালু হওয়া এ কর্মসূচি বাস্তবায়ন করছে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


