English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ১০:১৫

শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে

অনলাইন ডেস্ক
শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি আরও দুই তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ থাকবে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে। বুধবার রাজধানীর তাপমাত্রাও কমেছে। এদিন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াম।

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি দুই-তিন দিন স্থায়ী হতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ কক্সবাজারে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।