English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ২২:৪৩

মেঘালয় সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয়র মৃত্যু নিয়ে ক্ষোভ

অনলাইন ডেস্ক
মেঘালয় সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয়র মৃত্যু নিয়ে ক্ষোভ

মেঘালয় সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেঘালয়ের পুলিশ ও প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তিকে মাদক চোরাকারবারি বলে চিহ্নিত করার চেষ্টা হলেও তার আদৌ কোনো অপরাধের রেকর্ড ছিল না। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের রাসনগর গ্রামের বাসিন্দা, ৪৮ বছর বয়সী থেডিয়ান জি মোমিনের গুলিবিদ্ধ মরদেহ সীমান্তের কাছে বাংলাদেশের দিক ঘেঁষে পড়ে থাকতে দেখা গিয়েছিল গত ২৯শে ডিসেম্বর সকালে। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, তার আগের রাতেই বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে টেনে-হিঁচড়ে সীমান্তের অন্য পারে নিয়ে যায় এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-র সহায়তায় সূর্যপুর-ডুমিলকুড়া সীমান্তের কাছে তাকে গুলি করে হত্যা করে। বিষয়টি এখন দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার মাধ্যমে এই হত্যাকান্ডের প্রতিকারের চেষ্টা চলছে।