English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১২:২৫

তাপমাত্রা কমার সম্ভাবনা মঙ্গলবার থেকে

অনলাইন ডেস্ক
তাপমাত্রা কমার সম্ভাবনা মঙ্গলবার থেকে

দেশের তাপমাত্রা মঙ্গলবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  সোমবার সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তাপমাত্রা এখনও কমেনি। বরং গতকাল (রোববার) যে তাপমাত্রা ছিল, সেই তুলনায় আজকে (সোমবার) একটু বেড়েছে। তবে আগামীকাল (মঙ্গলবার) থেকে কমতে পারে। আর বুধবার থেকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।’

সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরের ৩ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।