ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
কাটলো ৩০ বছরের জনদুর্ভোগ
জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সড়ক নির্মাণ করেছে সরকার। আর সেই সড়ক দখল করে গড়ে উঠেছিল দোতলা ভবন।
দিন, সপ্তাহ, মাস কিংবা কয়েক বছর নয়। বরং টানা তিন দশক এভাবেই বেদখল হয়ে ছিল সরকারি জায়গা। জনগণের ভাগ্যে জুটেছিল বিড়ম্বনা আর ভোগান্তি। অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে ভাঙা পড়ে ভবনটি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর ভাসানটেক এলাকায় অবৈধ দখল উচ্ছেদে দিনভর অভিযান পরিচালনা করে রাজউক। ওই এলাকায় ঢাকা সেনানিবাস থেকে ভাসানটেক বাজারগামী সড়কের উপর একটি পকেট গেট নির্মাণ করে তার সামনে নির্মাণ করা ভবনটি উচ্ছেদ করা হয়।
ভবন উচ্ছেদের আগে এর বাসিন্দাদের মালামালসহ সরে যেতে সময় দেয় রাজউক। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে ভবনটি ভেঙে দেওয়া হয়। এর ফলে ৩০ বছর ধরে থাকা এই বাধা থেকে মুক্তি পান সড়কটির উপর নির্ভরশীল মানুষেরা। আর এতে বেশ স্বস্তি প্রকাশ করেন সাধারণ পথচারী এবং এলাকাবাসী। পকেট গেট আর ভবন উচ্চেদের পর ওই এলাকায় যে এমন একটি সড়ক আছে সেটি দেখেও বেশ বিস্মিত অনেকেই।
হাসিবুর রহমান নামে এক বাসিন্দা বাংলানিজককে বলেন, এখানে যে এমন একটি সড়ক আছে তাই জানতাম না। এতদিন জানতাম যে, পকেট গেট করা হয়েছে যাওয়া-আসার জন্য। কিন্তু স্বাভাবিক চলাচল ব্যাহত করে যে এটি নির্মাণ করা হয়েছে আজ বুঝলাম। এই গেট বন্ধ থাকলে দীর্ঘ পথ ঘুরে যেতে হতো। আশা করছি এখন আর এমন সমস্যা হবে না।
এদিকে পকেট গেট উঠে যাওয়ায় খুশি যানবাহন চালকেরাও। স্থানীয় এক বাসিন্দার গাড়ি চালক মাঈনুদ্দীন করীম বলেন, এই গেটের কারণে অনেকখানি ঘুরে আসতে হতো। জ্যামও হতো। এমন হতো যে মতিঝিল থেকে এখানে আসতে যে সময় যায়, প্রায় একই সময় যায় এখানে মোড় ঘুরে বাসায় গাড়ি নিয়ে ঢুকতে। এখন ভবন ভেঙেছে। সবকিছু সরিয়ে সড়কটি উন্মুক্ত করে দিলে হয়তো যানবাহন চলাচল করবে।
ভবনটি উচ্ছেদ সম্পর্কে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, মাটিকাটা থেকে ভাসানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় ১০০ ফুট রাস্তা, ভাসানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে রাস্তা ২০ ফুট থাকার কথা। রাজউকের নকশা অনুযায়ী এই রাস্তাটি ২০ ফুট। কিন্তু এ রাস্তাটির দুই পাশের ভবন মালিকরা ভবন তৈরি করার সময় কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছেন।
‘এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ ও জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছে রাস্তা বড় করার জন্য। তাই আমরা আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে। ’
বিগত ১ ডিসেম্বর এক ফেসবুক লাইভে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় ডিএনসিসি এলাকায় অবৈধ গেট নিয়ে মেয়রকে প্রশ্ন করলে গেট অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিগত ২২ ডিসেম্বর পল্লবী থানাধীন এলাকায় প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী অন্য সড়কের মুখে থাকা বিভিন্ন সড়ক থেকে মোট ৮টি গেট ভেঙে দেওয়া হয়।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


